হরমুজ প্রণালীতে ট্যাংকারে ইরানি গানবোটের গুলি

ইউকেএমটিও জানায়, ট্যাংকারটি ও এর নাবিকদের নিরাপদ অবস্থায় থাকার খবর পাওয়া গেছে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) বলছে, হরমুজ প্রণালীতে থাকা একটি ট্যাংকার জানিয়েছে যে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) পরিচালিত দুটি গানবোট থেকে তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়েছে।

ঘটনাটি ঘটেছে ওমানের উত্তর-পূর্বে ২০ নটিক্যাল মাইল দূরে।

ইউকেএমটিও জানায়, ট্যাংকারটি ও এর নাবিকদের নিরাপদ অবস্থায় থাকার খবর পাওয়া গেছে।

এদিকে, আলাদাভাবে অন্তত দুটি বাণিজ্যিক জাহাজ জানিয়েছে যে, প্রণালী পার হওয়ার চেষ্টার সময় সেগুলো গুলিবিদ্ধ হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সকে এমন তথ্য জানিয়েছেন তিনটি সূত্র।

সূত্র : বিবিসি