ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাজার ৯৯৬ জনে দাঁড়িয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি সামরিক হামলায় তিনজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। এর ফলে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৭২ হাজার ৯৯৬ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন এক লাখ ৭৩ হাজার ২৪৬ জন।
এক বিবৃতিতে মন্ত্রণালয়টি আরো জানায়, বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। উদ্ধারকারী দলগুলো তাদের কাছে পৌঁছাতে পারছে না।
সূত্র: আল জাজিরা



