লেবাননে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে ইরান : রাষ্ট্রীয় গণমাধ্যম

ইসরাইল ও লেবাননের মধ্যে হওয়া যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

নয়া দিগন্ত অনলাইন
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই |সংগৃহীত

ইসরাইল ও লেবাননের মধ্যে হওয়া যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

এই যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যে চলমান সঙ্ঘাত থামাতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি চুক্তিরই অংশ।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ‘লেবাননে যুদ্ধবিরতির ঘোষণাকে আমরা স্বাগত জানাই। পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে যুদ্ধবিরতি সমঝোতা হয়েছে, এটি তারই অংশ।’

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রাম বার্তায় এই তথ্য জানিয়েছে।

সূত্র: বাসস