ইরানের রাজধানী তেহরানের পশ্চিমে আন্দিশেহ শহরের আরঘাভান শপিং কমপ্লেক্সে আগুন লেগে কমপক্ষে আটজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরো ৩৬ জন। স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
ইরানের বিচার বিভাগীয় সংবাদপত্র ‘মিজান’-এর তথ্যমতে, ভবনটির ক্ল্যাডিং দাহ্য হওয়ায় মঙ্গলবার (৫ মে) শপিং কমপ্লেক্সটিতে আগুন লেগে যায়।
আইআরএনএ সংবাদ সংস্থাসহ ইরানের বিভিন্ন গণমাধ্যমে শেয়ার করা ভিডিওতে ভবনটি আগুনে পুড়তে দেখা গেছে।
ইরানের রেডিও সম্প্রচারকারী সংস্থা আইআরআইবি জানিয়েছে, এই ঘটনায় দোষী ব্যক্তি এবং সম্পত্তি উন্নয়নকারী সংস্থাকে শনাক্ত ও গ্রেফতার করার জন্য একটি আদেশ জারি করা হয়েছে।
সূত্র: আল জাজিরা



