ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় কমপক্ষে চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) সংবাদ সংস্থা ওয়াফার বরাতে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
দক্ষিণ গাজার রাফাহর আল-মাওয়াসি এলাকায় ইসরাইলি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে থাকা অঞ্চলে দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন।
খান ইউনিসের উত্তর-পূর্বে অবস্থিত আল-কারারায় আরেকজন নিহত হন। এছাড়া উত্তর গাজার বেইত লাহিয়ায় একদল ফিলিস্তিনির ওপর একটি ইসরাইলি কোয়াডকপ্টার ড্রোন বোমা হামলায় একজন নিহত হয়েছেন এবং অন্যরা আহত হয়েছেন।
ওয়াফা জানিয়েছে, উত্তর গাজার জাবালিয়া এলাকায় হালাওয়া শরণার্থী শিবিরের কাছে একটি ইসরাইলি ড্রোন বোমা ফেললে আরেকজন ফিলিস্তিনি আহত হন।



