পারমাণবিক অধিকার থেকে ইরানকে বঞ্চিত করার ট্রাম্প কে : পেজেশকিয়ান

পেজেশকিয়ান প্রশ্ন করেন, ‘ট্রাম্প বলেন, ইরান তার পারমাণবিক অধিকার ব্যবহার করতে পারবে না, কিন্তু কী অপরাধে তা বলেন না। একটি জাতিকে তার অধিকার থেকে বঞ্চিত করার তিনি কে?’

নয়া দিগন্ত অনলাইন
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান |সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানকে তার পারমাণবিক অধিকার থেকে বঞ্চিত করার কোনো যুক্তি নেই।

পেজেশকিয়ান প্রশ্ন করেন, ‘ট্রাম্প বলেন, ইরান তার পারমাণবিক অধিকার ব্যবহার করতে পারবে না, কিন্তু কী অপরাধে তা বলেন না। একটি জাতিকে তার অধিকার থেকে বঞ্চিত করার তিনি কে?’

ইরানের স্টুডেন্ট নিউজ অ্যাজেন্সিতে দেয়া তার এই মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন পারমাণবিক বিষয় নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মতবিরোধ অব্যাহত রয়েছে।

সূত্র: আল জাজিরা