লেবাননে আড়াই শতাধিক মানুষের প্রাণহানি, রেড ক্রসের ক্ষোভ

লেবাননে আইসিআরসি প্রতিনিধিদলের প্রধান অ্যাগনেস ধুর বলেন, ‘পুরো লেবানন যখন একটি যুদ্ধবিরতি চুক্তির জন্য রুদ্ধশ্বাসে অপেক্ষা করছিল, ঠিক তখনই প্রাণঘাতী হামলার ঢেউ দেশটিকে আতঙ্ক ও বিশৃঙ্খলার মধ্যে ঠেলে দিয়েছে।’

নয়া দিগন্ত অনলাইন
লেবাননে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি প্রতিনিধিদলের প্রধান অ্যাগনেস ধুর
লেবাননে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি প্রতিনিধিদলের প্রধান অ্যাগনেস ধুর |সংগৃহীত

যুদ্ধবিরতির লঙ্ঘন করে লেবাননজুড়ে দখলদার ইসরাইলে ভয়াবহ বিমান হামলায় একদিনে আড়াই শতাধিক মানুষের প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি)। বুধবার এক বিবৃতিতে সংস্থাটি এই প্রতিক্রিয়া জানায়।

বিবৃতিতে হামলার জন্য নির্দিষ্ট করে কাউকে দায়ী না করলেও আইসিআরসি জানিয়েছে, লেবাননের চিকিৎসা কেন্দ্রগুলোতে আহতদের উপচে পড়া ভিড় সামলাতে তারা স্থানীয় অংশীদারদের সঙ্গে কাজ করে যাচ্ছে।

লেবাননে আইসিআরসি প্রতিনিধিদলের প্রধান অ্যাগনেস ধুর বলেন, ‘পুরো লেবানন যখন একটি যুদ্ধবিরতি চুক্তির জন্য রুদ্ধশ্বাসে অপেক্ষা করছিল, ঠিক তখনই প্রাণঘাতী হামলার ঢেউ দেশটিকে আতঙ্ক ও বিশৃঙ্খলার মধ্যে ঠেলে দিয়েছে।’

অ্যাগনেস ধুর আরো বলেন, ‘অনেকে যখন নিজ বাড়িতে ফেরার স্বপ্ন দেখতে শুরু করেছিলেন, ঠিক তখনই তাঁদের প্রিয়জনদের খুঁজতে বা নিরাপদ আশ্রয়ের খোঁজে রাস্তায় এবং হাসপাতালে ছুটতে হচ্ছে। কিন্তু সেই নিরাপত্তা এখন ক্রমেই নাগালের বাইরে চলে যাচ্ছে।’

সূত্র: আল জাজিরা