গাজায় ইসরাইলি হামলায় ৩ ফিলিস্তিনি নিহত

চলমান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় শনিবার (১৩ জুন) দু’টি বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত ভবন
ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত ভবন |সংগৃহীত

চলমান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় শনিবার (১৩ জুন) দু’টি বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

একটি চিকিৎসা সূত্র জানিয়েছে, মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরের কাছে ড্রোন হামলায় বুরেইজ পৌরসভার একজন কর্মী নিহত হন। অন্যদিকে, দক্ষিণ গাজার খান ইউনিসের আল-আমাল মহল্লায় বেসামরিক নাগরিকদের এক সমাবেশে আরেকটি হামলায় দু’জন নিহত হয়েছেন।

সূত্রটি আরো জানায়, ইসরাইলি হামলায় এক শিশুও আহত হয়েছে।

২০২৫ সালের অক্টোবরে শুরু হওয়া যুদ্ধবিরতি সত্ত্বেও এ অঞ্চলে ইসরাইলের হামলা অব্যাহত রয়েছে।

২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় ৭৩ হাজার ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ৭৩ হাজার জনেরও বেশি আহত হয়েছেন। এছাড়া চলমান হামলায় এ অঞ্চলের ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি