ইরানের খুজেস্তান প্রদেশে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে রোববার (১৯ জুলাই) ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

নয়া দিগন্ত অনলাইন
ফাইল ছবি

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে রোববার (১৯ জুলাই) ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটির বরাত দিয়ে জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সালান্দ এলাকা। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১২ কিলোমিটার গভীরে এর কেন্দ্র ছিল।

ভূমিকম্পের কেন্দ্রস্থলের নিকটবর্তী এলাকাগুলোতে সম্ভাব্য ক্ষয়ক্ষতি মূল্যায়নের জন্য দু’টি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা