বৈরুতে ইসরাইলি হামলার জবাব দেয়া হবে : ইরানি কমান্ডার

ইরানি সামরিক বাহিনীর খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দফতরের একজন কর্মকর্তা সরদার আসাদি বলেছেন, বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে ইসরাইলের বিমান হামলার জবাব দেয়া হবে।

নয়া দিগন্ত অনলাইন
ইরানের পতাকা
ইরানের পতাকা |সংগৃহীত

লেবাননের রাজধানী বৈরুতে ইসরাইলি হামলার জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের এক কমান্ডার।

ইরানি সামরিক বাহিনীর খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দফতরের একজন কর্মকর্তা সরদার আসাদি বলেছেন, বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে ইসরাইলের বিমান হামলার জবাব দেয়া হবে।

ইরানের মিজান সংবাদ সংস্থার বরাত দিয়ে তিনি আরো বলেন, ‘নিঃসন্দেহে এই হামলাগুলোর জবাব দেয়া হবে।’

খাতাম আল-আনবিয়া হলো কেন্দ্রীয় যৌথ কমান্ডের সদর দফতর। এটি ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এবং নিয়মিত সেনাবাহিনীসহ দেশটির সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধান করে।

সূত্র: আল জাজিরা