চুক্তি স্বাক্ষরের পর খোলা হবে হরমুজ প্রণালী : ট্রাম্প

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সমঝোতা স্মারকের আনুষ্ঠানিক স্বাক্ষরের পর হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |সংগৃহীত

চুক্তি স্বাক্ষরের পর হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সমঝোতা স্মারকের আনুষ্ঠানিক স্বাক্ষরের পর হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া হবে।

এর মাধ্যমে ট্রাম্প তার আগের সেই মন্তব্যকে স্পষ্ট করলেন, যেখানে বলা হয়েছিল যে পানিপথটি অবিলম্বে খুলে দেয়া হবে।

তিনি প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ঘোষণা করেন যে, ইরানের সাথে একটি চুক্তি হয়েছে এবং প্রণালীটি খুলে দেয়া হবে।

বিশ্বব্যাপী তেল রফতানিকারকদের ‘তেলের প্রবাহ অব্যাহত রাখতে’ বলেন তিনি।

তবে পরে প্রেসিডেন্ট একটি বিবৃতি জারি করে জানান, প্রণালীটি পুনরায় খোলার বিষয়টি বিলম্বিত হবে। চুক্তির আনুষ্ঠানিক স্বাক্ষরের সাথে সাথেই এটি খোলা হবে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের জানিয়েছেন, এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি ১৯ জুন অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। তার সরকার এই আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে।

হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের তেল রফতানির একটি উল্লেখযোগ্য অংশ চলাচল করে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চুক্তির একটি কেন্দ্রীয় বিষয় হিসেবেই থাকছে এ প্রণালীটি।

সূত্র: মিডল ইস্ট আই