২ মাস পর হরমুজ প্রণালী অতিক্রম করল দু’টি চীনা ট্যাংকার

হরমুজ প্রণালী দিয়ে প্রায় দুই মাস পর আবারো দু’টি চীনা সুপারট্যাংকার নিরাপদে চলাচল করেছে, যা বৈশ্বিক জ্বালানি বাজারে স্বস্তির ইঙ্গিত দিয়েছে। একই সময়ে ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে সম্ভাব্য শান্তি চুক্তির আশাবাদ ব্যক্ত করায় তেলের দামেও কিছুটা পতন দেখা গেছে।

নয়া দিগন্ত অনলাইন
হরমুজ প্রণালী
হরমুজ প্রণালী |ফাইল ছবি

প্রায় ৪০ লাখ ব্যারেল তেল বহনকারী দু’টি চীনা ট্যাংকার বুধবার হরমুজ প্রণালি অতিক্রম করেছে। কেপলার এবং এলএসজিএর শিপিং ডেটা অনুযায়ী, মধ্যপ্রাচ্যের অপরিশোধিত তেলবাহী দু’টি চীনা সুপারট্যাংকার পারস্য উপসাগরে দুই মাসের বেশি সময় অপেক্ষার পর বুধবার হরমুজ প্রণালী ত্যাগ করে।

সাম্প্রতিক দিনগুলোতে অল্প কয়েকটি জাহাজ এই নৌপথ অতিক্রম করেছে, তবে সফলভাবে চলাচল পুনরায় শুরু হওয়া এবং হোয়াইট হাউসের ক্রমশ নরম সুরে অবস্থানের ফলে তেলের দামে সামান্য পতন দেখা গেছে।

মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্প জোর দিয়ে বলেন, ইরানের সাথে একটি শান্তি চুক্তি সন্নিকটে রয়েছে, তবে তিনি উল্লেখ করেন যে কোনো চুক্তি হলে তা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখবে।

সূত্র : বিবিসি