ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, তার দেশ আত্মরক্ষার অধিকারের আওতায় তার সব ধরনের সামরিক সক্ষমতা ব্যবহার করে নিজেদের রক্ষা করবে।
শনিবার এক বিবৃতিতে বলা হয়েছে, আরাঘচি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন ও ইরাকসহ বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে ফোনে কথা বলেছেন।
তিনি তাদের জানিয়েছেন যে ইরান তার দেশের অখণ্ডতা সুরক্ষায় ও বৈধ আত্মরক্ষার অধিকারের আওতায় সব প্রতিরক্ষামূলক ও সামরিক সক্ষমতা ব্যবহার করবে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, আরাঘচি এসব দেশকে তাদের স্থাপনাগুলো ও ভূখণ্ডকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার উদ্দেশ্যে ব্যবহারের সুযোগ না দেয়ার ‘দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়েছেন।
উল্লেখ্য, শনিবার ইসরাইল ইরানে হামলা শুরু করার পর পাল্টা হিসেবে ইসরাইল ও উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান। এসব দেশের মধ্যে রয়েছে কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, সৌদি আরব ও বাহরাইন।
সূত্র : বিবিসি



