হরমুজ প্রণালী কী, কেন গুরুত্বপূর্ণ?

ইরানের সর্বোচ্চ নেতা বৃহস্পতিবারও বলেছেন, এই প্রণালী ‘অবরোধ’ কার্যক্রম চালিয়ে যাবে তারা।

নয়া দিগন্ত অনলাইন
অপরিশোধিত তেল নিয়ে হরমুজ প্রণালী অতিক্রম করেছে লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ শেনলং সুয়েজম্যাক্স
অপরিশোধিত তেল নিয়ে হরমুজ প্রণালী অতিক্রম করেছে লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ শেনলং সুয়েজম্যাক্স |সংগৃহীত

বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ নৌ-পথ হরমুজ প্রণালী, যার মধ্য দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি তেল পরিবহন করা হয়।

প্রতিমাসে প্রায় তিন হাজার জাহাজ এই করিডোর দিয়ে যাতায়াত করে। শুধুমাত্র ২০২৫ সালেই, প্রতিদিন প্রায় ২০ মিলিয়ন ব্যারেল তেল এই প্রণালী দিয়ে যাতায়াত করেছে।

বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল ট্যাঙ্কারগুলোর জন্য যথেষ্ট গভীর হওয়ায় মধ্যপ্রাচ্যের প্রধান তেল ও গ্যাস উৎপাদনকারী দেশগুলো বিভিন্ন দেশে জ্বালানি রফতানির জন্য এই পথটি ব্যবহার করে।

ইরানের সাথে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই অঞ্চলে অসংখ্য জাহাজ আক্রমণের শিকার হয়েছে বলে জানা গেছে।

ইরানের সর্বোচ্চ নেতা বৃহস্পতিবারও বলেছেন, এই প্রণালী ‘অবরোধ’ কার্যক্রম চালিয়ে যাবে তারা।

যদিও ‘নিছক হতাশা থেকে’ ইরান হরমুজ প্রণালী অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

এই প্রাণালী ঘিরে চলমান অচলবস্থা মোকাবিলায় যুক্তরাষ্ট্র কাজ করছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। সূত্র : বিবিসি