গাজায় ইসরাইলি হামলায় ৮ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় রোববার (১৭ মে) ইসরাইলি হামলায় কমপক্ষে আটজন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা।

নয়া দিগন্ত অনলাইন
ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনির লাশ নিয়ে যাচ্ছে
ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনির লাশ নিয়ে যাচ্ছে |সংগৃহীত

ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় রোববার (১৭ মে) ইসরাইলি হামলায় কমপক্ষে আটজন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা।

তারা জানায়, দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসে একটি পুলিশ ফাঁড়ির কাছে ইসরাইলি হামলায় একজন ফিলিস্তিনি হয়েছেন। এছাড়াও একটি শিবিরে হামলায় আরেকজন নিহত হন।

গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকার আল-আকসা হাসপাতালের কাছে আরেকটি ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন।

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, এক হামাস কমান্ডারকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

কর্মকর্তারা জানিয়েছেন, আরো তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে একজন খান ইউনিসে গোলাগুলির ঘটনায় এবং অন্য দু’জন দেইর আল-বালাহ এলাকায় ইসরাইলি বিমান হামলায় নিহত হন।

গত অক্টোবরের যুদ্ধবিরতির পর থেকে ইসরাইলি হামলায় প্রায় ৮৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সূত্র: রয়টার্স