ইরানে আবারো ভূমিকম্প, আহত ৩

ইরানের পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশে পরপর দু’টি ভূমিকম্পে তিনজন আহত হয়েছেন। সোমবার (২০ জুলাই) সকালে প্রদেশটির কুজারান অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। মেহর নিউজ অ্যাজেন্সি এ তথ্য জানিয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ফাইল ছবি

ইরানের পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশে পরপর দু’টি ভূমিকম্পে তিনজন আহত হয়েছেন। সোমবার (২০ জুলাই) সকালে প্রদেশটির কুজারান অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। মেহর নিউজ অ্যাজেন্সি এ তথ্য জানিয়েছে।

ইরানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার একজন মুখপাত্র জানান, প্রথম ভূমিকম্পটি সকাল ৭টা ১৩ মিনিটে আঘাত হানে, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ২ এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে আট কিলোমিটার গভীরে।

এর পাঁচ মিনিট পর সকাল ৭টা ১৮ মিনিটে দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে, যার মাত্রা ছিল ৫ দশমিক ৭ এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১৩ কিলোমিটার গভীরে।

মুখপাত্র আরো জানান, এই ঘটনায় তিনজন আহত হয়েছেন।

এর আগে কেরমানশাহ ইউনিভার্সিটি অফ মেডিক্যাল সায়েন্সেসের প্রি-হসপিটাল ইমার্জেন্সি অ্যান্ড ইনসিডেন্ট ম্যানেজমেন্ট বিভাগের প্রধান জানান, ক্ষয়ক্ষতি মূল্যায়নের জন্য ভূমিকম্পের কেন্দ্রস্থলে চারটি দল পাঠানো হয়েছে।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি