মার্কিন প্রস্তাবের জবাব ‘উপযুক্ত সময়ে’ দেয়া হবে : ইরান

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, সঙ্ঘাত নিরসনের আলোচনা সংক্রান্ত সর্বশেষ মার্কিন প্রস্তাবটি তেহরান এখনো পর্যালোচনা করছে এবং এর জবাব ‘উপযুক্ত সময়ে’ দেয়া হবে।

নয়া দিগন্ত অনলাইন
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই |সংগৃহীত

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, সঙ্ঘাত নিরসনের আলোচনা সংক্রান্ত সর্বশেষ মার্কিন প্রস্তাবটি তেহরান এখনো পর্যালোচনা করছে এবং এর জবাব ‘উপযুক্ত সময়ে’ দেয়া হবে।

বাঘাই মার্কিন কর্মকর্তাদের দেয়া সময়সীমা প্রত্যাখ্যান করে বলেন, ইরানের কাছে এর কোনো ‘মানে নেই’। তেহরান কোনো ‘সময়সীমা বা চরমপত্রের’ জবাব দেবে না।

ইরানি কর্মকর্তারা বলছেন, এই বিলম্ব প্রস্তাবিত চুক্তির প্রযুক্তিগত জটিলতা এবং তেহরানের একাধিক ক্ষমতা কেন্দ্রে অনুমোদনের প্রয়োজনীয়তার প্রতিফলন।

এই প্রক্রিয়ায় সংসদীয় নেতা মোহাম্মদ বাঘের গালিবাফ, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস, সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ ও সর্বোচ্চ নেতা আলি খামেনি জড়িত আছেন। তাদের অনুমোদন ছাড়া ওয়াশিংটনে চূড়ান্ত জবাব পাঠানো সম্ভব নয়।

সূত্র: মিডল ইস্ট আই