ইরানের হরমুজগান প্রদেশে ৪ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। হরমুজ প্রণালী এই প্রদেশের উপকূলজুড়ে অবস্থিত।
বুধবার (২০ মে) স্থানীয় সময় ভোরে ভূমিকম্পটি আঘাত হানে। কেশম ও বন্দর আব্বাসের গ্রামীণ এলাকাগুলোতেও ভূকম্পনটি অনুভূত হয়েছে।
ভূমিকম্পনের উৎপত্তিস্থল ছিল বন্দর লাফতের কাছে এবং কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের উৎপত্তিস্থলটি লাফত থেকে ১৯ কিলোমিটার, বন্দর খামির থেকে ২৪ কিলোমিটার, দারগাহান থেকে ২৯ কিলোমিটার এবং বন্দর আব্বাস থেকে ৪৯ কিলোমিটার দূরে অবস্থিত।
হরমুজগান প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা দফতরের মহাপরিচালক জানিয়েছেন, বন্দর লাফতের এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে অনুসন্ধান ও তদন্তের কাজ এখনো চলছে।
সূত্র: তাসনিম নিউজ অ্যাজেন্সি



