গাজায় ইসরাইলি হামলায় নিহত ১, আহত ১৬

ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় একজন ফিলিস্তিনি নিহত এবং আরো ১৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসা সূত্র।

নয়া দিগন্ত অনলাইন
গাজা উপত্যকা
গাজা উপত্যকা |সংগৃহীত

ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় একজন ফিলিস্তিনি নিহত এবং আরো ১৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসা সূত্র।

শুক্রবার (৫ জুন) ভোরে খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত বেসামরিক নাগরিকদের আশ্রয়কেন্দ্র লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এলাকাটিকে একটি ‘নিরাপদ অঞ্চল’ হিসেবে ঘোষণা করেছিল ইসরাইল।

চিকিৎসা সূত্রের মতে, বৃহস্পতিবার গাজা শহরের আবাসিক অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে চালানো ইসরাইলি বিমান হামলায় একই পরিবারের পাঁচ সদস্যসহ ১১ জন ফিলিস্তিনি নিহত এবং কয়েক ডজন আহত হন।

ফিলিস্তিনিদের দেয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের গণহত্যায় প্রায় ৭৩ হাজার ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ৭৩ হাজার জনেরও বেশি আহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৫ সালের ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরাইলি সেনাবাহিনী প্রায় প্রতিদিনের হামলায় কমপক্ষে ৯৩৬ জন ফিলিস্তিনিকে হত্যা এবং দুই হাজার ৯০৩ জনকে আহত করেছে।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি