হরমুজ প্রণালী ‘শুধুমাত্র যুদ্ধবিরতির শর্তে এবং শর্তসাপেক্ষে খোলা থাকবে’ বলে জানিয়েছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র।
ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা ফার্স নিউজ অ্যাজেন্সি এ তথ্য জানায়।
মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালায়ে-নিক বলেছেন, ‘সামরিক জাহাজ এবং শত্রু শক্তির সাথে যুক্ত জাহাজগুলোর হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার অধিকার নেই।’
ফার্সের বরাত দিয়ে মুখপাত্র আরো বলেছেন যে, প্রণালীর বর্তমান পরিস্থিতি ‘অস্থায়ী’ এবং লেবাননের পরিস্থিতির পরিবর্তন হলে পানিপথটি আবার বন্ধ করে দেয়া হতে পারে।
সূত্র: আল জাজিরা



