যুদ্ধে ক্ষতিগ্রস্ত ৩৭ হাজার ভবন মেরামত করেছে ইরান

যুক্তরাষ্ট্র-ইসরাইল হামলায় ইরানের এক লাখ ২৫ হাজারেরও বেশি বেসামরিক স্থাপনা ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ইরানের পতাকা
ইরানের পতাকা |সংগৃহীত

ইরানের হাউজিং ফাউন্ডেশন জানিয়েছে যে, তারা যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধে ক্ষতিগ্রস্ত প্রায় ৩৭ হাজার বাড়ি ও বাণিজ্যিক ভবন মেরামত করেছে।

ইরানের আধা-সরকারি সংবাদ মাধ্যম মেহর নিউজ অ্যাজেন্সি এ তথ্য জানায়।

ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির (আইআরসিএস) জানিয়েছে, দেশজুড়ে আবাসিক এলাকায় যুক্তরাষ্ট্র-ইসরাইল হামলায় ইরানের এক লাখ ২৫ হাজারেরও বেশি বেসামরিক স্থাপনা ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আইআরসিএস আরো জানিয়েছে যে, এই হামলায় হাসপাতাল, ফার্মেসি, ল্যাবরেটরি, স্বাস্থ্য ক্লিনিক ও জরুরি স্টেশনসহ প্রায় ৩৩৯টি চিকিৎসা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র: আল জাজিরা