ট্রাম্পের জন্মদিনে সমঝোতা চায়নি ইরান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৮০তম জন্মদিনের সাথে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ঐতিহাসিক মুহূর্তটি যেন মিলে না যায়, সেজন্যই মূলত সমঝোতার চূড়ান্ত ঘোষণা দিতে মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করেছে ইরান।

নয়া দিগন্ত অনলাইন
যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা
যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা |সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৮০তম জন্মদিনের সাথে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ঐতিহাসিক মুহূর্তটি যেন মিলে না যায়, সেজন্যই মূলত সমঝোতার চূড়ান্ত ঘোষণা দিতে মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করেছে ইরান।

দুই ইরানি কর্মকর্তার বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস এ তথ্য জানিয়েছে। তবে বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় তারা নাম প্রকাশ করতে চাননি।

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সাড়ে সাত ঘণ্টার সময়ের ব্যবধান থাকায় দুই দেশই সমঝোতা চূড়ান্ত হওয়ার সময়টি নিজেদের সুবিধাজনক দিন হিসেবে দাবি করার সুযোগ পেয়েছে।

এর আগে ট্রাম্প বলেছিলেন, চুক্তিটি রোববার (১৪ জুন) চূড়ান্ত হবে।

অন্যদিকে ইরানের পক্ষ থেকে বলা হয়েছিল, এটি রোববারের পরবর্তী কোনো দিনে সম্পন্ন হবে।

সূত্র: নিউ ইয়র্ক টাইমস