গাজার চারপাশের এলাকাকে ‘বন্ধ সামরিক অঞ্চল’ ঘোষণা করল ইসরাইল

গাজা উপত্যকার চারপাশের এলাকাকে একটি ‘বন্ধ সামরিক অঞ্চল’ হিসেবে ঘোষণা করেছে ইসরাইলি সামরিক বাহিনী। রোববার (১৯ জুলাই) সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে।

নয়া দিগন্ত অনলাইন
গাজার সীমান্ত এলাকা
গাজার সীমান্ত এলাকা |সংগৃহীত

ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকার চারপাশের এলাকাকে একটি ‘বন্ধ সামরিক অঞ্চল’ হিসেবে ঘোষণা করেছে ইসরাইলি সামরিক বাহিনী। রোববার (১৯ জুলাই) সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে।

সংবাদমাধ্যম দ্য টাইমস অফ ইসরাইল জানিয়েছে, এ সিদ্ধান্তটি নেয়া হয়েছে ডানপন্থী নাহালা বসতি স্থাপনকারী গোষ্ঠীর একটি বড় মিছিলকে কেন্দ্র করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই গোষ্ঠী গাজার ভেতরে ইসরাইলি বসতি পুনঃপ্রতিষ্ঠাকে সমর্থন করে।

সংবাদমাধ্যমটি বলেছে, এই বন্ধ এলাকাটি গাজার উত্তর দিকের ইয়াদ মোরদেচাই থেকে পূর্বের রুট ২৩২ হয়ে একেবারে দক্ষিণের কেরেম শালোম পর্যন্ত বিস্তৃত।

সামরিক সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, নাহালা সংগঠনের সদস্যরা অবৈধভাবে গাজা উপত্যকায় প্রবেশের পরিকল্পনা করায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সূত্র: আল জাজিরা