নতুন করে সংঘাতে জর্ডানে মার্কিন লক্ষ্যবস্তুতে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুই মার্কিন সেনা নিহত হয়েছেন। এছাড়া একজন নিখোঁজ রয়েছেন।
শনিবার এ হতাহতের ঘটনা নিশ্চিত করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড- সেন্টকম।
সামাজিক যোগাযোগমাধ্যম দেয়া এক বিবৃতিতে সেন্টকম জানায়, ১৭ জুলাই জর্ডানে ইরান ও তার মিত্রবাহিনীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার সময় দুই মার্কিন সেনা নিহত হন। এ ঘটনায় আরো একজন সেনাসদস্য নিখোঁজ রয়েছেন।
ইরানের সাথে যুদ্ধে এ নিয়ে ১৬ জন মার্কিন সেনা প্রাণ হারালেন এবং আহত হয়েছেন চার শতেরও বেশি।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘটনাকে ‘অত্যন্ত দুঃখজনক’ হিসেবে উল্লেখ করেছেন।
‘আমরা এটা ঘটতে দেখতে চাই না। এটা আমাদের দেশের স্বার্থেই করা হচ্ছে,’ নিউজনেশনকে বলেন ট্রাম্প।
সেইসাথে তিনি পুনর্ব্যক্ত করেন যে, যুক্তরাষ্ট্র ‘কখনোই’ ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবে না।
সূত্র : আল জাজিরা



