রাশিয়া ও ‘বন্ধুত্বপূর্ণ’ দেশগুলোকে হরমুজ প্রণালী পারাপারের জন্য ট্রানজিট ফি ছাড় দিয়েছে ইরান। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ নভোস্তি এ তথ্য জানিয়েছে।
মস্কোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি সংবাদমাধ্যমটিকে বলেন, ‘আমরা কিছু দেশের জন্য ছাড় দিয়েছি। ভবিষ্যতে কী হবে, তা আমি জানি না।’
তিনি আরো বলেন, ‘এই মুহূর্তে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বন্ধুত্বপূর্ণ দেশগুলোর জন্য দেয়া এই ছাড়গুলো, যেমন রাশিয়া, ব্যবহার করার চেষ্টা করছে।’
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের প্রেক্ষাপটে তেহরান হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের ওপর শুল্ক আরোপের পরিকল্পনা ঘোষণা করেছে।
সূত্র: আল জাজিরা



