লেবাননে ইসরাইলি ড্রোন হামলায় নিহত ১

লেবাননের পশ্চিমাঞ্চলীয় বেকা উপত্যকায় ইসরাইলি ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো দু’জন।

নয়া দিগন্ত অনলাইন
হামলায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো
হামলায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো |সংগৃহীত

লেবাননের পশ্চিমাঞ্চলীয় বেকা উপত্যকায় ইসরাইলি ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো দু’জন।

বুধবার (২২ এপ্রিল) ন্যাশনাল নিউজ অ্যাজেন্সির বরাতে মিডল ইস্ট আই এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানায়, লিতানি নদীর দক্ষিণের গ্রামগুলোতে নতুন করে বাস্তুচ্যুতির ঢেউ দেখা দিয়েছে এবং বাসিন্দারা সিডন ও বৈরুতের দিকে চলে যাচ্ছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যুৎ ও পানির মতো মৌলিক পরিষেবার অভাব এবং বাড়িঘরের ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে এ বাস্তুচ্যুতি ঘটেছে।

ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, ভুলবশত শনাক্তকরণের কারণে সামরিক বাহিনী দক্ষিণ লেবাননে একটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।