ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় তিনজন বেসামরিক নাগরিক নিহত এবং আরো অনেকে আহত হয়েছেন।
শুক্রবার (২৬ জুন) আল-মাঘাজি শরণার্থী শিবিরের কাছে এ হামলা চালানো হয়।
সংবাদ সংস্থা ওয়াফা এক প্রতিবেদনে জানিয়েছে, একটি ইসরাইলি ড্রোন শরণার্থী শিবিরের প্রবেশপথের কাছে একটি গাড়িকে লক্ষ্য করে হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের লাশ ও আহতদের দেইর আল-বালাহ এলাকায় অবস্থিত শুহাদা আল-আকসা হাসপাতালে নেয়া হয়েছে।
গাজায় ইসরাইলের গণহত্যা যুদ্ধ শুরুর পর ২০২৩ সালের ৮ অক্টোবর একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। এই অভিযানে ৭৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ৭৩ হাজারেরও বেশি মানুষ আহত হন।
এছাড়া গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। জাতিসঙ্ঘের অনুমান অনুযায়ী এর পুনর্গঠন খরচ প্রায় ৭০ বিলিয়ন ডলার।
সূত্র: মিডল ইস্ট আই, আনাদোলু অ্যাজেন্সি



