দেশ রক্ষায় সর্বাত্মক প্রচেষ্টা ও হামলা অব্যাহত রাখার অঙ্গীকার ইরানের

দেশ রক্ষা করতে সর্বাত্মক প্রচেষ্টা ও হামলা অব্যাহত রাখার অঙ্গীকার করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা আইআরএনএ-তে প্রকাশিত এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানায়।

নয়া দিগন্ত অনলাইন
ইরানের পতাকা
ইরানের পতাকা |সংগৃহীত

দেশ রক্ষা করতে সর্বাত্মক প্রচেষ্টা ও হামলা অব্যাহত রাখার অঙ্গীকার করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা আইআরএনএ-তে প্রকাশিত এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানায়।

মন্ত্রণালয়টি বলেছে, ‘সাহসী ইরানি সশস্ত্র বাহিনীর আত্মরক্ষামূলক হামলা পূর্ণ শক্তিতে অব্যাহত থাকবে’। কারণ ‘মার্কিন শত্রু ইরানের বন্দরগুলোতে অব্যাহত নৌ অবরোধের মাধ্যমে ইরানের বিরুদ্ধে আগ্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে’।

বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ‘দেশের বিভিন্ন অঞ্চলে নৃশংস হামলা, তীব্র অর্থনৈতিক চাপ এবং অবৈধ হুমকির’ মাধ্যমে ‘যুদ্ধ শেষ করার চুক্তি বাস্তবায়নের বিষয়ে তার অসততা বজায় রাখছে’।

বিবৃতিতে আরো বলা হয়েছে, মন্ত্রণালয় ‘ইরানের সার্বভৌমত্বের শক্তিশালী প্রতিরক্ষায় আমাদের জাতির গৌরবময় সশস্ত্র বাহিনীর অতুলনীয় প্রচেষ্টার’ প্রশংসা করেছে এবং ‘আমাদের শহীদ নেতার মহৎ চেতনা এবং ইরানের স্বাধীনতা ও সম্মানের জন্য জীবন উৎসর্গকারী সকলের’ প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে।

মন্ত্রণালয় বলেছে, শত্রুদের আগ্রাসন সম্পূর্ণরূপে বন্ধ না হওয়া পর্যন্ত প্রতিরোধ ও হামলা অব্যাহত রাখবে তারা।

সূত্র: মিডল ইস্ট আই