অন্তহীন আর জেতা অসম্ভব যুদ্ধে আবারো ফেঁসে যাচ্ছে যুক্তরাষ্ট্র : গালিবাফ

মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র আবারও এমন এক দীর্ঘ ও জেতা অসম্ভব যুদ্ধে জড়িয়ে পড়ছে, যার মূল মূল্য দিচ্ছে দেশটির দরিদ্র সাধারণ মানুষ। তিনি দাবি করেন, ধনী প্রভাবশালী গোষ্ঠী ও যুদ্ধবাজ লবিস্টদের স্বার্থে যুক্তরাষ্ট্র নতুন সংঘাতের দিকে এগোচ্ছে।

নয়া দিগন্ত অনলাইন
পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ
পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ |সংগৃহীত

যুক্তরাষ্ট্র আবারো এমন এক অন্তহীন যুদ্ধে আটকা পড়তে যাচ্ছে যেখানে জয় পাওয়া কোনোভাবেই সম্ভব নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম ভাইস প্রেসিডেন্টের স্মৃতিকথার একটি বিশেষ অংশ নিজের এক্স হ্যান্ডেলে তুলে ধরেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। মার্কিন প্রশাসনের সেই পুরনো ফাঁদে আবারো পড়ার দিকে ইঙ্গিত করে তিনি এ কথা লিখেছেন।

সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের বইয়ের একাদশ অধ্যায়ের একটি লাইন ধার করে গালিবাফ মনে করিয়ে দিয়েছেন, একসময় মার্কিনীরা নিজেরাই অনুভব করেছিল তারা কিভাবে দু’টি অন্তহীন এবং জেতা অসম্ভব এমন যুদ্ধে ফেঁসে গিয়েছিল। আর সবচেয়ে দুঃখের বিষয় হলো, সেইসব যুদ্ধে অংশ নেয়া সৈনিকদের একটি বিশাল ও অসম অংশ এসেছিল যুক্তরাষ্ট্রেরই একেবারে দরিদ্র এলাকাগুলো থেকে। সাধারণ ঘরের সন্তানরাই সেই যুদ্ধের মূল বলি হয়েছিল।

ইরানের ওপর যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের শাসকগোষ্ঠীর চাপিয়ে দেয়া যুদ্ধ পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে গালিবাফ বেশ কড়া সুরেই বর্তমান অবস্থাকে ব্যাখ্যা করেছেন।

তিনি স্পষ্ট করে বলেছেন, সেই আগের পরিস্থিতিটাই এখন আবারো ফিরে আসছে। যুক্তরাষ্ট্র আবারো এমন একটা যুদ্ধে জড়িয়ে পড়ছে যা থেকে তাদের জেতার কোনো উপায় নেই। তবে এবারের নির্মম সত্যটা হলো, হোয়াইট হাউজের কাছাকাছি থাকা গুটিকয়েক ধনকুবের এবং অলিগার্কদের যুদ্ধংদেহী মনোভাবের চড়া মূল্য চুকাতে হচ্ছে যুক্তরাষ্ট্রের সেইসব গরিব আর সমাজ থেকে হারিয়ে যাওয়া সাধারণ মানুষদের।

বর্তমান বিশ্বের ব্যাংকিং ও করপোরেট জগতের অন্যতম প্রভাবশালী ও ক্ষমতাধর ব্যক্তি। জেমি ডাইমনের মতো কিছু মন্দ লোক এবং ওয়াশিংটনের যুদ্ধবাজ লবিস্টদের স্বার্থের কারণে আবারো সাধারণ মার্কিনীদের জীবন বিপন্ন হচ্ছে।

সূত্র : তাসনিম নিউজ