সৌদিতে আজ নতুন চাঁদ দেখার সম্ভাবনা কম

সংবাদমাধ্যমটির তথ্য অনুযায়ী- সৌদি সরকারও স্থানীয় সময় আজ সন্ধ্যায় শাওয়াল মাসের নতুন চাঁদ দেখার আয়োজন করবে।

নয়া দিগন্ত অনলাইন
প্রতীকী ছবি

আজ বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের নতুন চাঁদ ওঠার সম্ভাবনা কম বলে জানিয়েছেন দেশটির জ্যোতির্বিজ্ঞান বিশেষজ্ঞরা।

সৌদি গেজেট জানিয়েছে, এরপরও সরকারের তরফ থেকে আজ সন্ধ্যায় দেশবাসীকে চাঁদ দেখার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে।

সংবাদমাধ্যমটির তথ্য অনুযায়ী- সৌদি সরকারও স্থানীয় সময় আজ সন্ধ্যায় শাওয়াল মাসের নতুন চাঁদ দেখার আয়োজন করবে।

যদি আজ দেশটির আকাশে নতুন চাঁদ দেখা যায়, তাহলে দেশটির মুসলমানরা রমজান মাস ২৯ দিনে পূর্ণ করবে এবং আগামীকাল বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবে।

সূত্র : সৌদি গেজেট