ইরানে ২৭ জুন থেকে মার্কিন আগ্রাসনে নিহত ৫০, ক্ষুব্ধ মধ্যপ্রাচ্য

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ ও তথ্য কেন্দ্রের প্রধান হোসেইন কেরমানপুর শনিবার মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এই হতাহতের খতিয়ান তুলে ধরেন। তিনি জানান, মার্কিন হামলায় নিহতদের মধ্যে ৫ জন নারী এবং ১৮ বছরের কম বয়সী ২ জন শিশু ও কিশোর রয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
জ্বলন্ত সাইনবোর্ডে লেখা: ইরান জাতীয় পেট্রোলিয়াম পণ্য বিতরণ কোম্পানি, তেহরান অঞ্চল — উত্তর-পশ্চিম তেল ডিপো
জ্বলন্ত সাইনবোর্ডে লেখা: ইরান জাতীয় পেট্রোলিয়াম পণ্য বিতরণ কোম্পানি, তেহরান অঞ্চল — উত্তর-পশ্চিম তেল ডিপো |সংগৃহীত

গত ২৭ জুন থেকে শুরু হওয়া উপর্যুপরি মার্কিন হামলায় ইরানে অন্তত ৫০ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। এই বর্বর হামলায় আহত হয়েছেন আরও পাঁচ শতাধিক মানুষ। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। শান্তি চুক্তি পণ্ড করার মার্কিন চক্রান্ত এবং ইসরাইলকে মদদ দেওয়ার এই আগ্রাসী নীতির কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখন চরমে।

আনাদোলু জানিয়েছে, ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ ও তথ্য কেন্দ্রের প্রধান হোসেইন কেরমানপুর শনিবার মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এই হতাহতের খতিয়ান তুলে ধরেন। তিনি জানান, মার্কিন হামলায় নিহতদের মধ্যে ৫ জন নারী এবং ১৮ বছরের কম বয়সী ২ জন শিশু ও কিশোর রয়েছে।

যুদ্ধক্ষেত্রের এই ভয়াবহ পরিস্থিতিতে মার্কিন আগ্রাসনে আহতের সংখ্যাও আকাশচুম্বী। কেরমানপুর আরও জানান, আহত ৫০০ জনেরও বেশি মানুষের মধ্যে ৩২ জন নারী এবং ১৮ জন শিশু ও কিশোর রয়েছে।

মার্কিন এই আগ্রাসন এমন এক সময়ে ঘটল যখন গত জুনে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধ অবসান এবং স্থায়ী শান্তির জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্র ও তাদের দোসর ইসরাইলের যুদ্ধংদেহী মনোভাবের কারণে মধ্যপ্রাচ্যে একের পর এক হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেই চলেছে, যা পুরো অঞ্চলকে এক চরম ধ্বংসযজ্ঞের মুখে ঠেলে দিয়েছে।