পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির আজ বৃহস্পতিবার (২১ মে) তেহরান সফরে যাচ্ছেন। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা আইএসএনএ এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানিয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ইসলামাবাদ তার মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এই প্রচেষ্টার অংশ হিসেবে মুনির ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি জানায়, বুধবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো ইরান সফরে তেহরানে পৌঁছেছেন।
সূত্র: আনাদোলু অ্যাজেন্সি



