দক্ষিণ ও পূর্ব লেবাননে ইসরাইলি ড্রোন ও বিমান হামলায় ১৬ জন নিহত হয়েছেন। এই হামলায় স্বাস্থ্যসেবা কর্মীসহ আরো কমপক্ষে ২১ জন আহত হয়েছেন।
বুধবার (৬ মে) দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
একটি স্কুল, বেশ কয়েকটি আবাসিক এলাকা এবং বেসামরিক অবকাঠামোতে এ হামলা চালানো হয়।
গত ২ মার্চ থেকে লেবাননে ইসরাইলি হামলায় দুই হাজার ৭১০ জনেরও বেশি মানুষ নিহত এবং আট হাজার ৩৫০ জনেরও বেশি আহত হয়েছেন। এছাড়াও চলমান ইসরাইলি আগ্রাসনের ফলে ১৬ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
সূত্র: মিডল ইস্ট আই



