পেট্রোল-ডিজেলের দাম কমিয়েছে চীন

চীন বিশ্ববাজারে তেলের দামের পরিবর্তনের সাথে সামঞ্জস্য রেখে পেট্রোল ও ডিজেলের খুচরা মূল্য কমিয়েছে। ইরান যুদ্ধ শুরুর পর দামের ওঠানামার পরিপ্রেক্ষিতে এবার কিছুটা স্বস্তি দিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

ইরান যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো পাম্প পর্যায়ে পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছে চীন। দেশটির শীর্ষ অর্থনৈতিক পরিকল্পনা সংস্থা হিসেবে কাজ করা ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন জানিয়েছে, বিশ্ববাজারে তেলের দামের পরিবর্তনের সাথে মিল রেখে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রতি ১০ কর্মদিবস পরপর আন্তর্জাতিক অপরিশোধিত তেলের দামের ভিত্তিতে পেট্রোলের দাম নির্ধারণ করে কমিশন। পেট্রোলের দাম কমে যাওয়ায় ৫০ লিটারের একটি ট্যাংক ভর্তি করতে গেলে চালকদের প্রায় তিন ডলার সাশ্রয় হবে।

ইরান যুদ্ধে শুরুর পর তেলের দাম বেড়ে যাওয়ায় বেইজিং একাধিকবার পেট্রোল ও ডিজেলের সর্বোচ্চ খুচরা মূল্য বাড়িয়েছিল।

সূত্র : বিবিসি