লেবাননে গত ২ মার্চ থেকে ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দুই হাজার ৭২৭ জনে দাঁড়িয়েছে। দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে মন্ত্রণালয়ের জরুরি কার্যক্রম কেন্দ্র জানিয়েছে যে, দেশের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে ইসরাইলি হামলা অব্যাহত থাকায় আট হাজার ৪৩৮ জন আহত হয়েছেন।
কর্মকর্তারা জানায়, দক্ষিণ লেবাননের শহর, গ্রাম ও নগরগুলোতে হামলাগুলো চালানো হয়, যেখানে বোমাবর্ষণ তীব্রতর হয়েছে।
সূত্র: মিডল ইস্ট আই



