যুদ্ধবিরতির পর থেকে ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর ২২০ সদস্যকে হত্যার দাবি করেছে ইসরাইল। ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র আভিচাই আদ্রাই এক বিবৃতিতে এ দাবি করেছেন।
বিবৃতিতে বলা হয়, গত এক সপ্তাহে ইসরাইলি বাহিনী হিজবুল্লাহর ৮৫ সদস্যকে হত্যা করেছে এবং গোষ্ঠীটির ১৮০টিরও বেশি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।
গত এপ্রিলে ওয়াশিংটনের মধ্যস্থতায় ইসরাইল ও লেবাননের মাঝে যুদ্ধবিরতি কার্যকর হয়।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২ মার্চ থেকে ইসরাইল দুই হাজার ৭০০ জনেরও বেশি মানুষকে হত্যা করেছে।
সূত্র: আল জাজিরা



