ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ রোববার (৩ মে) একটি ‘জরুরি সতর্কতা’ জারি করেছে। যেখানে দক্ষিণ লেবাননের ১১টি শহর ও গ্রামের বাসিন্দাদের তাদের বাড়িঘর ‘ছেড়ে’ যাওয়ার আহ্বান জানিয়েছে।
লেবাননের হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে এমন অভিযোগ এনে ইসরাইলি বাহিনী এই অভিযান শুরুর ঘোষণা দিয়েছে।
আইডিএফ সতর্ক করে বলেছে যে, হিজবুল্লাহ বাহিনী বা তাদের স্থাপনার কাছাকাছি থাকা যে কেউ ঝুঁকির মধ্যে পড়তে পারে। যে কারণে তাদেরকে বাড়িঘর ছাড়তে বলা হয়েছে।
ইসরাইল দক্ষিণ লেবাননজুড়ে তার হামলা অব্যাহত রেখেছে।
ইসরাইলি বাহিনী বর্তমানে দেশটির দক্ষিণাঞ্চলের একটি ছোট ভূখণ্ড দখল করে রেখেছে এবং হিজবুল্লাহর অবকাঠামো হিসেবে ব্যবহৃত বাড়িঘর ভেঙে ফেলা হচ্ছে।
জবাবে হিজবুল্লাহও উত্তর ইসরাইলে ড্রোন ও রকেট হামলা চালিয়ে ইসরাইলি বাহিনীকে লক্ষ্যবস্ত করেছে।
সূত্র: বিবিসি



