দক্ষিণ লেবাননে একটি জরুরি সেবাকেন্দ্র লক্ষ্য করে চালানো ইসরাইলি বিমান হামলায় চারজন নিহত হয়েছেন। শুক্রবার (২২ মে) ভোরে হানুইয়েহ শহরে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ।
তাৎক্ষণিকভাবে এ বিষয়ে অন্য কোনো বিস্তারিত তথ্য জানা যায়নি।
দক্ষিণাঞ্চলীয় শহর তেবনিনে একটি হাসপাতালে ইসরাইলি বিমান হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির একদিন পর এই হামলার হামলার ঘটনা ঘটল।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ-এর মতে, তেবনিন হাসপাতালের কাছে একটি ইসরাইলি যুদ্ধবিমানের হামলায় দু’জন নিহত এবং একজন আহত হয়েছেন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে লেবাননে ইসরাইলি হামলায় কমপক্ষে ১৬টি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
সরকারি তথ্য থেকে আরো জানা গেছে, চিকিৎসক ও অ্যাম্বুলেন্স কর্মীদের লক্ষ্য করে চালানো হামলায় কমপক্ষে ১১৬ জন নিহত এবং ২৬৩ জন আহত হয়েছেন।
লেবাননের কর্মকর্তাদের মতে, মার্চ মাসে ইসরাইলি হামলা শুরু হওয়ার পর থেকে কমপক্ষে তিন হাজার ৮৯ জন নিহত, নয় হাজার ৩৯৭ জন আহত এবং ১৬ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
সূত্র: আনাদোলু অ্যাজেন্সি



