যুদ্ধবিরতি সত্ত্বেও বুধবার (১৩ মে) লেবাননের বৈরুতের দক্ষিণে একটি মহাসড়কে গাড়ি লক্ষ্য করে চালানো ইসরাইলি হামলায় দুই শিশুসহ আটজন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, ‘সাইদা-দক্ষিণ উপকূলীয় মহাসড়কের বারজা, জিয়েহ ও সাদিয়াত এলাকায় ইসরাইলি শত্রুদের চালানো তিনটি হামলায় দুই শিশুসহ আটজন শহীদ হয়েছেন।’
সূত্র: মিডল ইস্ট আই



