কলম্বিয়ার কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ৯

কলম্বিয়ার একটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে ৯ শ্রমিক নিহত ও ৬ জন আহত হয়েছেন; দুর্ঘটনাটি সুতাতাউসা এলাকায় ঘটেছে।

নয়া দিগন্ত অনলাইন
কলম্বিয়ার কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ৯
কলম্বিয়ার কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ৯ |সংগৃহীত

কলম্বিয়ার মধ্যাঞ্চলের একটি কয়লা খনিতে বিস্ফোরণে সোমবার নয়জন শ্রমিক প্রাণ হারিয়েছেন ও আরো ছয়জন আহত হয়েছেন।

খনি কর্তৃপক্ষ জানায়, গ্যাস জমে যাওয়ার কারণে এই বিস্ফোরণ ঘটে।

এই ঘটনায় আহতদেরকে উদ্ধার করা হয়েছে।

কলম্বিয়ায় প্রায়ই খনি দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় বেশিভাগ ক্ষেত্রেই প্রাণহানির ঘটনা ঘটে। বিশেষ করে অবৈধ বা অস্থায়ী খনিতে এ ধরনের দুর্ঘটনা বেশি ঘটে।

সোমবারের দুর্ঘটনাটি রাজধানী বোগোতা থেকে ৭২ কিলোমিটার উত্তরে সুতাতাউসা পৌর এলাকায় বৈধভাবে পরিচালিত একটি খনিতে ঘটে।

ন্যাশনাল মাইনিং অ্যাজেন্সি এক বিবৃতিতে জানায়, কুন্দিনামার্কার সুতাতাউসার একটি খনিতে জরুরি অবস্থার পর ছয়জন খনি শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে এবং নয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

কুন্দিনামার্কার গভর্নর জর্জ এমিলিও রে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, বিস্ফোরণটি সম্ভবত গ্যাস জমে থাকার কারণে হয়েছে।

এর আগে তিনি বলেন, ১২ জন শ্রমিক খনির ভেতরে আটকা পড়েছিলেন এবং তিনজন খনিটি থেকে বের হতে সক্ষম হন।

তিনি আরো জানান, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে যাচ্ছিলেন। খনির প্রবেশপথে অ্যাম্বুলেন্সের ছবি শেয়ার করেন তিনি।

উদ্ধার অভিযান শুরুর আগে খনির ভেতরের গ্যাসের মাত্রা পরীক্ষা করা হচ্ছিল।

কলম্বিয়ায় খনি দুর্ঘটনা সাধারণত বায়ু চলাচলের ঘাটতির কারণে ঘটে থাকে।

কলম্বিয়ার যে এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে, সেখানে নিরাপত্তার নিয়ম লঙ্ঘন করা অনেক অবৈধ খনিও চালু রয়েছে।

সূত্র : বাসস