তিনদিনের চীন সফর শেষে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৫ মে) টারম্যাকে একটি বিদায় অনুষ্ঠানের পর এয়ার ফোর্স ওয়ান বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বিমানে ওঠেন তিনি।
তিনদিন আগে বেইজিংয়ে আসেন ট্রাম্প। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তিনি।
বাণিজ্যের পাশাপাশি ইরান ও তাইওয়ান ইস্যু নিয়ে আলোচনা করেন তারা। ইরানের সাথে চুক্তি পৌঁছাতে চীনের সহযোগিতা চায় যুক্তরাষ্ট্র।
সূত্র: সিএনএন



