ইরানের সাথে যুদ্ধ শুরুর পর বাজেট নিয়ে প্রথমবার প্রশ্নের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

বুধবার শুনানিতে তার সাথে অংশ নিয়েছেন মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা ড্যান কেইন।

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ |সংগৃহীত

ইরানের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বাজেট বাড়িয়ে এক দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলার করার প্রস্তাব করেছে ট্রাম্প প্রশাসন।

বাজেট বাড়ানোর বিষয়টির যৌক্তিকতা তুলে ধরার জন্য এখন যুক্তরাষ্ট্রের হাউস আর্মড সার্ভিসেস কমিটির সামনে হাজির হতে হয়েছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে।

গত ফেব্রুয়ারিতে ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার পর এবারই প্রথম মার্কিন আইনপ্রণেতাদের জিজ্ঞাসাবাদের মুখে পড়লেন হেগসেথ।

বুধবার শুনানিতে তার সাথে অংশ নিয়েছেন মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা ড্যান কেইন।

সূত্র : বিবিসি