পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারে জড়িত সন্দেহে নৌযানে চালানো সর্বশেষ হামলায় আরো পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এছাড়া এক ব্যক্তি জীবিত আছেন। এ নিয়ে বিতর্কিত এই অভিযানে মোট নিহতের সংখ্যা দাঁড়াল কমপক্ষে ১৬৮ জনে।
রোববার (১২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড জানায়, ১১ এপ্রিল দু’টি নৌযানের ওপর এই হামলা চালানো হয়। পোস্টটির সাথে আকাশ থেকে ধারণ করা হামলার ভিডিও প্রকাশ করা হয়।
তাদের ভাষ্য, ‘প্রথম হামলায় দু’জন পুরুষ নার্কো-সন্ত্রাসী নিহত হন এবং একজন জীবিত আছেন। দ্বিতীয় হামলায় তিনজন পুরুষ নার্কো-সন্ত্রাসী নিহত হন।’
তবে তারা মাদক পাচারের অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেনি।
সূত্র: বাসস



