ইরানের বিরুদ্ধে যুদ্ধ ‘খুব দ্রুত’ শেষ হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (১৯ মে) হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে উপস্থিত আইনপ্রণেতাদের তিনি বলেন, ওয়াশিংটন ‘খুব দ্রুত সেই যুদ্ধের অবসান ঘটাতে যাচ্ছে।’
ট্রাম্প বলেন, ‘তারা (ইরান) একটি চুক্তিতে আসতে মরিয়া, তারা এতে ক্লান্ত।’
তিনি আরো বলেন, ‘তাদের মাথায় পারমাণবিক অস্ত্র রয়েছে এবং আমরা তাদের পারমাণবিক অস্ত্র পেতে দেবো না।’
ট্রাম্প বলেন, ‘আমরা অসাধারণ কাজ করেছি। আমি মনে করি, আমরা খুব দ্রুত এর অবসান ঘটাতে যাচ্ছি এবং তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না। আশা করি, আমরা খুব সুন্দরভাবে এটি সম্পন্ন করব।’
ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন রিপাবলিকান-নিয়ন্ত্রিত সিনেট মঙ্গলবার একটি ‘ওয়ার পাওয়ারস রেজ্যুলেশন’ পাশ করার পক্ষে ভোট দিয়েছে। প্রস্তাব অনুযায়ী, কংগ্রেসের সুস্পষ্ট অনুমোদন না পাওয়া পর্যন্ত ইরানের বিরুদ্ধে মার্কিন যুদ্ধ স্থগিত করতে হবে।
সূত্র: আল জাজিরা



