ইরানের সাথে চুক্তি প্রায় চূড়ান্ত, দাবি ট্রাম্পের

চুক্তিটি মার্কিন ও ইরানি আলোচক এবং ‘অন্যান্য দেশের’ ‘চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়’ রয়েছে। ট্রাম্প বলেন, এই চুক্তিতে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়ার বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে।

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সাথে যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য যুদ্ধবিরতি আলোচনার একটি সমঝোতা স্মারক ‘প্রায় চূড়ান্তভাবে আলোচিত হয়েছে’। চুক্তিটি মার্কিন ও ইরানি আলোচক এবং ‘অন্যান্য দেশের’ ‘চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়’ রয়েছে।

শনিবার (২৩ মে) কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, জর্ডান, মিশর, তুরস্ক ও বাহরাইনের নেতা ও কর্মকর্তাদের সাথে টেলিফোনে কথা বলার পর এই ঘোষণা দেন তিনি।

ট্রাম্প বলেন, এই চুক্তিতে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়ার বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে।

তিনি আরো বলেন, তিনি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথেও আলাদাভাবে টেলিফোনে কথা বলেছেন।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘চুক্তির চূড়ান্ত দিক ও বিস্তারিত বিষয় নিয়ে বর্তমানে আলোচনা চলছে এবং শিগগিরই তা ঘোষণা করা হবে।’

সূত্র: আল জাজিরা