ইউরোপে মোতায়েন মার্কিন ব্রিগেডের সংখ্যা কমালো পেন্টাগন

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগন মঙ্গলবার (১৯ মে) জানিয়েছে, ইউরোপে মোতায়েন মার্কিন সেনা ব্রিগেডের সংখ্যা চার থেকে কমিয়ে তিন করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন সেনা
মার্কিন সেনা |সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগন মঙ্গলবার (১৯ মে) জানিয়েছে, ইউরোপে মোতায়েন মার্কিন সেনা ব্রিগেডের সংখ্যা চার থেকে কমিয়ে তিন করা হয়েছে। এর ফলে সেনা মোতায়েনের মাত্রা ২০২১ সালের অবস্থায় ফিরে গেল।

একইসাথে ওয়াশিংটন ইউরোপকে নিজেদের প্রতিরক্ষায় আরো বেশি ভূমিকা রাখার জন্য চাপ দিচ্ছে।

এক বিবৃতিতে পেন্টাগন জানায়, ইউরোপে নিয়োজিত ব্রিগেড কমব্যাট টিমের (বিসিটি) মোট সংখ্যা চার থেকে কমিয়ে তিন করা হয়েছে।

মার্কিন কংগ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, একটি বিসিটিতে চার হাজার থেকে চার হাজার ৭০০ সেনা সদস্য থাকেন।

সূত্র: বাসস