মরক্কোতে ভবন ধসে নিহত ৯

মরক্কোর ফেজ শহরে একটি চারতলা ভবন ধসে কমপক্ষে নয়জন নিহত এবং আরো অনেকে আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) শহরের প্রসিকিউটর এ তথ্য জানিয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
ঘটনাস্থলে উদ্ধার অভিযান
ঘটনাস্থলে উদ্ধার অভিযান |সংগৃহীত

মরক্কোর ফেজ শহরে একটি চারতলা ভবন ধসে কমপক্ষে নয়জন নিহত এবং আরো অনেকে আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) শহরটির প্রসিকিউটর এ তথ্য জানিয়েছেন।

আরো ধসের আশঙ্কায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ঘনবসতিপূর্ণ এলাকার পাশের ভবনগুলোর বাসিন্দাদের সরে যেতে বলা হয়েছে এবং জীবিতদের খোঁজে তল্লাশি অভিযান চলছে।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন আল ওউলা জানিয়েছে, ভবনটি ১৯৮০-এর দশকে নির্মাণ করা হয়েছিল। দুপুর পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ছয়জনকে উদ্ধার করা হয়েছে।

এর আগে, গত ডিসেম্বরে এ শহরে দু’টি ভবন ধসে পড়ে কমপক্ষে ২২ জন নিহত হন। এছাড়া ২০১০ সালে উত্তরাঞ্চলের ঐতিহাসিক শহর মেকনেসে একটি মিনার ধসে ৪১ জন নিহত হয়েছিলেন।

দেশটির আবাসন বিষয়ক প্রতিমন্ত্রী আদিব বেন ইব্রাহিম গত বছর বলেছিলেন যে, সারাদেশে প্রায় ৩৮ হাজার ৮০০টি ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সূত্র: রয়টার্স