ইরানের সাথে শান্তি চুক্তির জন্য ‘সময় ফুরিয়ে আসছে’ বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্কবার্তার পর সোমবার (১৮ মে) তেলের দাম ২ শতাংশ পর্যন্ত বেড়েছে।
গ্রিনিচ মান সময় সকাল সাড়ে ৭টায় আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেল প্রতি ১১০ দশমিক ৭২ ডলারে দাঁড়িয়েছে, যা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ শুরুর আগের তুলনায় ৫০ শতাংশের বেশি।
অন্যদিকে, আমেরিকান বেঞ্চমার্ক ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ১ দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ১০৭ দশমিক ২৮ ডলারে দাঁড়িয়েছে।
সূত্র: আল জাজিরা



