রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ২

‘শত্রুপক্ষ এই অঞ্চলের তিনটি জেলায় ড্রোন ও গোলাবর্ষণের মাধ্যমে প্রায় ৩০ বার হামলা চালিয়েছে।’

নয়া দিগন্ত অনলাইন
রাশিয়ার হামলায় ইউক্রেনের ক্ষতিগ্রস্ত ভবন
রাশিয়ার হামলায় ইউক্রেনের ক্ষতিগ্রস্ত ভবন |সংগৃহীত

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে রাশিয়ার গোলাবর্ষণ ও বিমান হামলায় দু’জন নিহত হয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) এ তথ্য জানান দনিপ্রোপেত্রোভস্কের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেক্সান্ডার গানঝা।

টেলিগ্রামে দেয়া এক পোস্টে ওলেক্সান্ডার গানঝা বলেন, ‘শত্রুপক্ষ এই অঞ্চলের তিনটি জেলায় ড্রোন ও গোলাবর্ষণের মাধ্যমে প্রায় ৩০ বার হামলা চালিয়েছে।’

উল্লেখ্য, ইস্টার্ন অর্থডক্স গির্জার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব অর্থডক্স ইস্টার উপলক্ষ্যে সপ্তাহের শেষে ৩২ ঘণ্টার যুদ্ধবিরতির আগে এই হামলা চালালো রাশিয়া।

সূত্র : বাসস