রাশিয়ার আছে মধু ও কাঁকড়া, আর চীনের আছে ড্রোন ও রোবট

রাষ্ট্রীয় রুশ সংবাদ সংস্থা ‘তাস’-কে বলেছেন, ‘আমাদের কাছে শুধু মধু আর কাঁকড়া আছে, আর আমাদের (চীনা) বন্ধুদের কাছে আছে ড্রোন আর রোবট। সত্যি বলতে, এতে আমি কিছুটা হতাশ।’

নয়া দিগন্ত অনলাইন
চীন ও রাশিয়ার পতাকা
চীন ও রাশিয়ার পতাকা |ফাইল ছবি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘রাশিয়া ও চীন সমান অংশীদার হতে চায়।’ কিন্তু বাস্তবে দুই দেশ মোটেও সমান অবস্থানে নেই।

এর একটি প্রধান কারণ হলো দুই দেশের অর্থনীতির আকারের বিশাল পার্থক্য। চীনের অর্থনীতি রাশিয়ার তুলনায় প্রায় আট গুণ বড়। আরেকটি বড় পার্থক্য হলো চীনের অর্থনীতি প্রযুক্তিগতভাবে অনেক বেশি উন্নত।

পুতিনের প্রতিনিধি ইউরি ত্রুতনেভ চীনের হারবিন শহরে চলমান এক প্রদর্শনীতে চীন ও রাশিয়ার পণ্যের পার্থক্য দেখে বিষয়টি এড়িয়ে যেতে পারেননি।

তিনি রাষ্ট্রীয় রুশ সংবাদ সংস্থা ‘তাস’-কে বলেছেন, ‘আমাদের কাছে শুধু মধু আর কাঁকড়া আছে, আর আমাদের (চীনা) বন্ধুদের কাছে আছে ড্রোন আর রোবট। সত্যি বলতে, এতে আমি কিছুটা হতাশ।’

সূত্র : বিবিসি